সহজিয়া
ভালোবাসো না তো তাই আদর বোঝো না
বলেছে প্রণয়ক্ষত, কালশিটে বোনা
নকশি কাঁথায় তার ইতস্তত ফুল
দেবতার নিত্যপূজা তুলসী পারুল
রুটিরা নির্ভুল হয় স্বাদে ও সোহাগে
দরজাটি বন্ধ হলে চাবি রাত জাগে
রজনী বঞ্চিয়া সখি প্রদোষে প্রাচীন
জীবন সহজ বড়ো, নারীটি কঠিন
Comments