ঘর
মেয়েটি সুবর্ণা নদী মেয়েটিকে ঘর ভাঙ্গতে বলে
নিদারুণ অনর্থ ঘটেছে
স্বপ্নের সমস্ত বালি যথাবিধি জটপড়া চুল
শিকড়বাকড়ে লগ্ন দৃষ্টি যায় দৃশ্যমান জলে
অন্যস্পর্শ-দোষ তাও জল-মুখীনতা সার হলো
সার হলো সার সার ধড়াসার চূড়াসার অসাড় অসার
এক থোকে বিক্রী হও বিশ টাকা বাট্টা দর-এ চলো
সান্ধ্য মজলিশে বসো কফি-কাপে স্টাকাটো আলাপে
মুমূর্ষু স্ফটিকের সপ্তমুখী আলো, আজ এসো
কাল থেকে শুরু হবে আগমনী, অযাচিত মীড়
ধানের বুকের দুধ, জলছড়া, বিপর্যস্ত গান
Comments