জনম
নিয়তি বাসর জাগে আমি তার অখণ্ড প্রদীপ
দুয়ারে বিস্তৃত হয়ে হে রাজন কাকগর্ভ দোষে
আমাকে কি পুড়তে হবে এমত প্রশ্নের বৈধতা
অলঙ্ঘন করি যদি তাতেও কি সুকন্যাপ্রতিম
সেইসব আশীর্বাদী ফুল মালা দু'আঙুলে ধরে
নরম গভীরতম রন্ধ্রপথে নিক্কণমধুর
তোমার রথের শেষে ফেলে গেছ পোড়ামাটিনীতি
বারবার পুড়ে যাই, জ্বলে যাই, ফসল ফলাই।
৬/১২/২০১৭
Comments