আকাশ অংশত মেঘলা

তোমার চোখ যখনই পড়ে মনে 
দু'হাত ভরে বৃষ্টি নামে, জানো

তুলির মতো ইমনকল্যাণে
কেমন কালো সন্ধ্যে টেনে আনো

খানিক কালো সন্ধ্যে করে আসে
খানিক কালো জ্বলে অসাড় পায়ে

কিছুটা তার নষ্ট অনায়াসে 
চোখের নিচে, যে চোখ আছড়ায়

চোখের ঘরে যেদিন দেখা হয়
সেসব দিনে বৃষ্টি আসে কেন

এমন কোনো গভীর অপচয়
তুমিও যাকে অসম্ভব চেনো

দেখোনি তবু গরলমাস তুমি
বিষের মতো তরল কোনো মাস

তোমার দেশে হয়নি অনুভূমিক
বেহুলা জলে অচল মান্দাস 

তোমার গ্রামে ভিজে কাঠের বুকে
ওঠেনি ধোঁয়া সপরিবারে কারো

তোমাকে দেখি পলাশে কিংশুকে
কতো সহজ, অতুলনীয় আরও

কফির কাপে, সঙ্গী সিগারের
জ্বলতে থাকো অল্পাহারে ম্লান

তোমার সব নরম দুঃখের 
নাম রেখেছি ইমন, কল্যাণ

আমার দিকে রাত্রি নামে, ভয়
ক্রমশঃ যেন ফুরিয়ে আসে শ্বাস

ঘরে ও পারে প্রবল পরাজয় 
অচিন লাগে পুরনো চারপাশ

রাতের শেষে কালবোশেখী, ভয়
অন্ধ চোখে প্রলয় দেখছি না 

তোমায় আমায় যদি না দেখা হয়
বলতে পারো, বৃষ্টি হবে কি না

Comments

ohannajackyl said…
Play Casino Games - Mapyro
Find 광주 출장안마 the best Casino 김제 출장마사지 games in our Сasino. Play slots, 성남 출장마사지 table games & 광주 출장샵 live dealer games anytime, anywhere. No download or registration 전주 출장안마 needed.

Popular Posts