যজ্ঞ
চারপাশে মেঘ ওড়ে, হে পদ্মসম্ভবা
চিরমেঘরাত্রিকাল, জলভারানত
মেঘপুষ্পবতী তুমি, ঝড়ের উজানে
আমার বালিকাগুলি ছিঁড়ে খুঁড়ে যায়
মা নিষাদ মা নিষাদ বলি নিরন্তর
কতো শব্দে ভাঙে বলো মোহনিদ্রা মায়া
অনিকেত ঘূর্ণি ওড়ে ছেঁড়া চোখ, হাত
ঘুম যদি প্রিয়তর তবে কতো আর
আগমনী গাই বলো হে পদ্মসম্ভবা
উত্তর মেলে না। তার সিংহাসন ঘিরে
মেঘ নয় ইতস্তত পদ্মদলগুলি
ছিঁড়ে কুটিকুটি পড়ে শৃগাল শকুন
সাজিয়েছে দেবীযন্ত্রে অন্ন তিল মধু
যোনি অন্ত্র ভেদ করে পরুষ ত্রিশূল
Comments