মেঘলা, বৃষ্টি।
মন খারাপের সঙ্গী হয়ে রক্ত বলেছে চল, একটু চেপে বসি। তার উচ্চাকাঙ্ক্ষার ফলাফল প্রতি মুহূর্তে টের পাচ্ছি চোখে, কপালে, ঘাড়ে। নির্মোহ নির্বেদ যেন, সিন্দবাদের বুড়ো।
আজকে খিচুড়ি ইলিশমাছ ভাজার দিন ছিল। কারাফে ভর্তি কালো কফির, ইউটিউবে রবাব শোনার। সাদা মখমলের চাদর পেতে সাদা সাটিনের কাঁথা গায়ে দিয়ে শিশুতুল্য নগ্ন হয়ে কালের মন্দিরা পড়ার দিন ছিল। মুড়ি চানাচুর চিংড়ির চপ খেতে খেতে টিভিতে দেয়া-নেয়া বা জীবনতৃষ্ণা চালিয়ে উত্তমকুমারকে হাঁ করে দেখার দিন ছিল।
প্রভু, কোনো কোনো দিন সব দিন নষ্ট হয়ে যায়।
--------
Comments