ডানায় মেঘের গন্ধ ৫ মেটিং কল

স্বপ্ন যদি জড়ায় পায়ে উড়াল দিও জলের কানাকানি
বন্ধু বলে অপেক্ষা সে, আমি তো বলি প্রতীক্ষার কথা
চূড়ায় তার মাথুর বয় মাথুর নদী শঙ্খলাগা দোলে
যতো দূরেই পালাতে চাও নদীর পারে রাধাবিনোদ গ্রাম

সে সংসারে বদ্ধ জীব বঁধু আমার বুড়োটেপনা তার
কবিতা বুঝি মেয়ের মতো মেয়ের দুই বান্ধবীও আছে
তাদের নাম বাচন আর শুনছ ওগো ভঙ্গিমাটি ভালো
ডাক দিয়েছে যাচ্ছ ঘরে সবই মেকি প্রেমিক-প্রেমিকার

তবুও যাবে দূরের কোন ইস্টিশনের প্যাসেঞ্জার ট্রেনে
ডাক দিয়েছে যে পঞ্জরে শ্বাসের ঘাম গড়িয়ে বুকে যায়
মেয়ের মতো কবিতা নয় চুলে তাহার অপাঙ্গটি গাঁথা
ছেড়ে আসবে? সংসারের নাম দিয়েছি বাচনভঙ্গিমা

এ পঞ্জরে রাধাবিনোদ চুলের ফুল রাধাবিনোদ শাড়ি
রাধাবিনোদ গ্রামের পার, রাধাবিনোদ, রাধাবিনোদ মেঘ

ছবি : রেনেসাঁ

Comments

Popular Posts