আদর

অষ্টমে চাঁদ তারকা কপালে হাতে
কুকথা মেখেছে বহুরাত্রির নারী
এদিকে শুকনো নির্বাসনিক তুলি
আমার ছবিটি ছেঁড়াখোঁড়া আঁকা হয়

আহত সময় আছড়ায় পাখসাটে
যবনিকাপাতে হিংস্র রোদসী ভাঙা
আনন্দ তুই চুলে হাত রেখে কবে
ছুঁয়েছিস তার যন্ত্রণা বাকি ছিল

Comments

Popular Posts