অঘ্রাণ


এই মত তৃপ্তি হলো আমাকেও, জানো, আমাকেও
দরজাটা খুলে দেখি মিত্র ও বরুণ, কতকাল
লেবু পাতা, পান্তাভাত, কুলুঙ্গিতে আঁশটে সিঁদুর
ঈশ্বর পঞ্জিকা মত, অনর্গল বসুধারাভার

অর্ধেক আকাশ জুড়ে, গেল-বার, বৃষ্টি এসেছিল
সাকুল্যের কহাপন, গোণাগুন্তি মালতীর ফুল
উঠানে মাদুরপাটি, এ-বৎসর ধান পাওয়া গেছে
গভীর রমণ শেষে দুই ভাই ঘুমাবে এবার

Comments

Popular Posts