সাতদিন পরে দেখা হবে
হা হা করে হাসছিস, ক্লাস রুম
পোষাকে না, বাকি সবে টম বয়
তোকে ছাড়া আসবে না রাতে ঘুম
এ কথা কি আর কারো মনে হয়?
যদি বলি তুই ভালো মেয়েটা
থাক না আমার কাছে, থাকবি?
তুই হেসে কুটোপাটি "ওয়েটার,
গাধাটাকে জল দাও" হাঁকবি
আমি তাই আধখানা সিগারেট
তুই ছাড়া জগতে কি কেউ নেই?
কালাপানি পার হয়ে সেবারেই
তড়িঘড়ি জলপানি পেয়ে নি
আবার বছর দশ পরে এই
মুখোমুখি দেখা হলো গ্র্যান্ড-এ
তোর চোখে এতো কেন কালি রে?
"তুই দেখি একেবারে ব্র্যান্ডেড!"
আমি কুঁচো চিংড়ি না, গলদা!
কফি কেন? বিরাশি'র কন্যাক -
"ওয়েটার, থাক, শুধু জল দাও"
চোখ তুলে তাকাতেই বন্যা!
ভেসে যায় কোলকাতা, ডুবলো
নন্দন, আকাদেমি, পার্কস্ট্রীট
এই বুঝি ঝড় এলো খুব জোর
এতদিন পরে আজ বৃষ্টি!
এতদিন পরে আজ জল সই
পাড়া জুড়ে ঘুম নামে, শুনছিস?
বাকি পড়ে থাক সব গল্পই
দিন নয়, শুধু ঘুম গুণছি
অনি, আয় চুপ করে ঘুমোবি
ভালো তোর যাকে খুশি বাস না
কপালের ভাঁজে আয় চুমো দি
অনি, তুই হাসবি না? হাস না!
Comments