নোটিশবোর্ড
তাহলে বলছ অকাল বৃষ্টি এলে
আমরা দুজনে পাশাপাশি হেঁটে যাবো
গল্পের শেষ যদি বা অন্তমিলে
সামনে ঝড়ের সীমাহীন দাবদাহ
এবং তুমিও অন্তরালের কবি
আমাকে নিয়েছো চ্যুতপত্রের ভিড়ে
জেফাইরাসের হাসিটিও জলছবি
বেজেছে নূপুর নিবিদ দেহলী ঘিরে
তবু আমি কোনো তর্কেই রাজি নই
যতই কঠিন হোক না শানানো হাসি
স্রষ্টা শুনুন কান পেতে মন দিয়ে
সোজা কথা হলো তোমাকেই ভালোবাসি
২০০৪
Comments