বৈশাখী


আদ্যন্ত প্রস্তুতি ছিল তবু কিছু বিবর্ণ কাহিনী
গড়ে উঠে এলোমেলো অকস্মাৎ ভেঙ্গে দিল খেলা
অর্ধাঙ্গ মলিন হলো বাকি কায়া স্বপ্নসম বলি
জানো তো কী উচ্চারণে অর্ধমাত্রা পড়ে থাকে বাকি

অথচ বিবর্ণ দেশে আমি আর নামমাত্র আমি
বাকি যা তা অন্য কিছু, অস্পৃশ্য, অচেনা, অপর
আমার আঙ্গুল শেষে শুরু হয় মোহান্ধতামসী
কালো বিস্মরণ শেষে, শেষ রাতে, একলা বৈশাখ

Comments

Popular Posts