ভ্যালেন্টাইন সং অফ আ ভ্যাম্পায়ার লাভার
তোরা যে যা বলিস ভাই
আমার ভ্যাম্পায়ারই চাই
মনোহরণ চপলচরণ
ভ্যাম্পায়ারই চাই
আমার ভ্যাম্পায়ারই চাই
আমার ভ্যাম্পায়ারই চাই
তোরা যে যা বলিস ভাই
আমার ভ্যাম্পায়ারই চাই
সে যে নিশুত রাতে কী ঘোঁতঘাঁতে
লাগায় চোখে ধাঁধা
সে যে নাগাল পেলে রক্ত গেলে
যায় না তাকে বাঁধা
আমি বলব থাকো কাউন্ট ড্রাকো
বি মাই ভ্যালেন্টাইন
আমি তোমার তরে ভিতর ঘরে
কফিন রাখছি তাই
আমার ভ্যাম্পায়ারই চাই
আমার ভ্যাম্পায়ারই চাই
তোরা যে যা বলিস ভাই
আমার ভ্যাম্পায়ারই চাই
তোরা হুজুগ তুলিস ডেটিং ফুলিশ
ফেসবুকে টিন্ডারে
যারে যায় না ধরা তারই মড়া
ঘুরছে মেসেঞ্জারে
সে যে আমাকে পিং করবে রে টিং
আসবে তারই নোটি
আমার বাদুড়ডানা ভ্যাম্পুসোনা
ফর অ্যান ইটারনিটি
আমি রাখবো পুরে হৃদকবরে,
সূর্যপোড়া ছাই
আমি বলব সবে নিঠুর ভবে
রসুন রাখতে নাই
আমার ভ্যাম্পায়ারই চাই
আমার ভ্যাম্পায়ারই চাই
তোরা যে যা বলিস ভাই
আমার ভ্যাম্পায়ারই চাই
Comments