পার্বণ

এ পর্বের চেনাশোনা, মিঠে আলো অন্ধকার, ভোর কোজাগরী
বাসি ভাত, আঘ্রাণের, আভূমি চুম্বন ছেনে পড়ে থাকা রোজ
এমনই মৃত্তিকা জানে দুর্বাদল শ্যামল কিশোরী
বীজধান তোলা হলে অবশেষে কতিপয় প্রণয় সহজ

এই যে আনন্দগান, পাখিদের, খড়েদের, জন্মধারাপ্রায়
নতুন জলের বাস, পরিযায়ী পরাগের, সোহাগের ভিড়ে
প্রথম শ্লোকের শেষে আনমনে রত্নাকর বসে নিরালায়
কথার পুরুষ যায় কথার নাড়ীটি ছিঁড়ে কথার শরীরে

20/02/2016

Comments

Popular Posts