মেক_আপ

ওরা খুব চেষ্টা করছিল মুখোশটা টেনে ছিঁড়ে ফেলার।

শেষ পর্যন্ত নখ দাঁত আর ছুরির ফলায় যখন ওপরের পরতটা গুটিয়ে উঠে যেতে লাগল, তখন ওদের সে কী উল্লাস।

বেশ কিছুটা আবরণ সরে যাবার পর যখন পরিষ্কার দেখা গেল গোলাপি মাংসপেশী, লাল সূক্ষ্ম রক্তজালিকা, ছোট ছোট সাদা মুক্তোফোঁটার মতো মেদের দ্বীপ, সাদা রেশমসুতোর স্নায়ুতন্তুজাল, ওরা হেসে মুখ চাওয়াচাওয়ি করে বলল, দেখো, কী ভালো করেছিল মেক-আপটা।

Comments

Popular Posts