সাদা খাতার পাতা
কিছু রাখবেন না কিন্তু হারিয়ে গেলে জানি না নিন নিন আর লিখবেন না ট্রিরিরিংং সেকন্ড বেল পড়ে গেল খাতা বাঁধুন নিয়ে নেব কিন্তু খাতা মেয়েরা শোনো লাইন দিয়ে টেবিলে এসে খাতা জমা করে দিয়ে বেরিয়ে যাও আর লিখবে না কিন্তু শিগগির শিগগির উঠে পড়ো মেয়েরা আর বলব না কিন্তু দাঁড়ান না একটা পাতা একটাই পাতা বাকি আছে একটু দাঁড়ান একটু এক মিনিট দু'মিনিট প্লিজ আকাশাৎ আকাশাৎ এই পড়ছে এই পড়েই মিলিয়ে যাচ্ছে এই যে কাগজে বৃষ্টিধারা এই যে সমুদ্র মিলিয়ে যাচ্ছে বেলাভূমিতে কালির দাগ সাদা বালি খাতা সাদা খাতা শুনুন শুনছেন এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনি ক পেয়েছেন কী এত লিখছেন খসখস করে লিখেই চলেছি এই লাস্ট বেল পড়ল ট্রিরিরিং ট্রিরিরিংং এই প্রশ্নের উত্তরটা লিখতেই হবে কী লিখছিস কী এটা এসব কী এসব কী লিখছেন ম্যাডাম ও মেয়ে জ্বর নিয়ে এসেছ নাকি হাত চলছে কী করে আপনার এসব কী ছাইপাঁশ লিখেছেন আকাশাৎ আকাশাৎ কী পতিতং তোয়ং সাগরং প্রতিগচ্ছতি আকাশ পেলেন কোথা থেকে সাগরটা তবু বোঝা যাচ্ছে পাতা জুড়ে সমুদ্র সমুদ্র নীল নীল ঐ দূরে ওটা কী লিখেছেন বেলাভূমি এহহ এ তো পুরো সাদা খাতা লেখাগুলো কই এই যে এত লিখলাম আকাশাৎ পতিতং তোয়ং লিখলাম যে পাতা জুড়ে জুড়ে বড়ো বড়ো করে ছোটবেলায় ইস্কুলে বলত বড়ো বড়ো করে লেখ বেশি পাতা নিয়ে অনেক পাতা লিখলে ভালো নাম্বার পাবে তাই আমি কিন্তু কী লিখলাম আরে কোথায় গেল চলে যাচ্ছে কিছু পড়া যাচ্ছে না এই প্রশ্নটা না লিখলেই নয় ঐ ঘন্টা পড়ে গেল ট্রিরিরিইংং লেখ লেখ হাত চালা তাড়াতাড়ি এই যে খাতা বেঁধে ফেলুন সবাই লুজ শীট কিছু রাখবেন না কিন্তু হারিয়ে গেলে জানি না নিন নিন আর লিখবেন না ট্রিরিরিংং সেকন্ড বেল পড়ে গেল খাতা বাঁধুন নিয়ে নেব কিন্তু খাতা মেয়েরা শোনো লাইন দিয়ে টেবিলে এসে খাতা জমা করে দিয়ে বেরিয়ে যাও আর লিখবে না কিন্তু শিগগির শিগগির উঠে পড়ো মেয়েরা আর বলব না কিন্তু দাঁড়ান না একটা পাতা একটাই পাতা বাকি আছে একটু দাঁড়ান একটু এক মিনিট দু'মিনিট প্লিজ আকাশাৎ আকাশাৎ এই পড়ছে এই পড়েই মিলিয়ে যাচ্ছে এই যে কাগজে বৃষ্টিধারা এই যে সমুদ্র মিলিয়ে যাচ্ছে বেলাভূমিতে কালির দাগ সাদা বালি খাতা সাদা খাতা শুনুন শুনছেন এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনি ক পেয়েছেন
23/06/2017
Comments