একটা কাঞ্চনগাছ চেয়েছিলাম বলে একশো দিন কোনো বৃষ্টি আসেনি।
অথচ সেরকমই একটা কথা ছিল; আমি খুঁজে আনব কলমিশাক, সে চালকুমড়োর মাচা তুলবে, জুঁইচারাকে হাত ধরে বসাবে টুকটুকে রঙ্গনের পাশে।
এখন শুধু আয়নারা কথা বলে।
উঠোনে শ্যাওলা ধরেছে। কুয়ো থেকে উঠে আসছে জলঝাঁঝি।
বাগানের বড়ো অসুখ।
Comments