বাসস্টপে কেউ নেই

ফিরে যাচ্ছি, হে প্রিয় শহর, তোমাকে পড়ন্ত রোদে ফেলে রেখে
তুমিও ক'দিন আর সিন্ধুসারসের ডাকে আমাকে খুঁজো না
যৌথ প্রলাপের মতো যে জীবন ধান আর মাছ দেখে দেখে
উড়ে যায়, ও শহর, তুমি আজো তার মতো আমাকে বোঝো না

Comments

Popular Posts