বারিশ

এবার বাজেনি বাঁশি কৃষ্ণচূড়ার শাখেশাখে
এপ্রিলের উদগ্র প্রহরে
হায় ফুল, লাল আগুনের মতো ফুল আমি যাকে
খুঁজে ফিরি মথুরানগরে
সেই দূর, ভাঙাচোরা রঙচটা দূর কলকাতা
আমাকে কেন যে ডেকে নিস
প্রশম দিবসে যেন মধ্যবিত্ত সাতরঙা ছাতা
হতাশায় ডেকেছে, বারিশ!
কে আমাকে ডাকে আর আমি কাকে খুঁজে যাই বল
আকাঙ্ক্ষায় ফুটে ওঠে নাম
হঠাৎ বুকের পাশে সেজে আসে মেঘের কাজল
আয়ো কাঁহা সে ঘনশাম

Comments

Anonymous said…
This comment has been removed by a blog administrator.

Popular Posts