নিরর্থক
নিঝুম গাছ, ঘুম বয়সে, ভারে
ঝরা পাতায় ইতস্তত রুমি
পুরনো ঝড় বহুল ব্যবহারে
গলার কাছে শুকোয় মরুভূমি
ঝরা পাতায় ইতস্তত রুমি
পুরনো ঝড় বহুল ব্যবহারে
গলার কাছে শুকোয় মরুভূমি
আলো অন্ধকারে
কথা ফুরোয়। কথারা ফুরোবেই
কণ্ঠে তবু স্মরবিরহ রাখো
যুগান্তর পেরিয়ে এসে সেই
বাতিল ওষুধ, বাক্সে পড়ে থাকো।
কণ্ঠে তবু স্মরবিরহ রাখো
যুগান্তর পেরিয়ে এসে সেই
বাতিল ওষুধ, বাক্সে পড়ে থাকো।
আছো, কিন্তু নেই।
Comments