ঘরবাড়ি
দুঃখ, তুমি ফিরিয়ে দেবে, ছুঁড়ে মারবে অবহেলার পালক?
আমার কোনো সাকিন তো নাই, আমি তোমার নষ্ট মেয়ে
নষ্ট বেলার আনন্দে আজ ফুল তুলেছি তোমায় দেবার
জবা করবী টগর চাঁপা বলতে গেলে কিছু গোলাপ
যদিও তারা বাসরে যায়, অধিবাস কি খারাপ বলো?
দুঃখ, তুমি ফিরিয়ে দেবে, যেমন ফেরাও কন্যে-দেখা আলো?
রোজের মধ্যে দৈন্যযাপন পর করেছি সমস্ত রাত
এতো পরেও ঘরের মধ্যে সাতজন্মের অনন্ত নাও
সব গুছিয়ে সঙ্গে নিলে আকাশী নীল চিঠির কাগজ
মারের মতো আখর নিশান, বেহায়া সেও পার পাবে না
আর কিন্তু রাখবে মনে, ভুলে যেও না, ঠিক কিন্তু
আমার শুধু বাড়ি বদলায়, ঘর কখনো বদলায় না

Comments