unbearable lightness
জানালার পাশে সেই চাঁদ নেমে আসে একাবোকা
কিছুটা কি রোগা হয়ে গেছে সেও? চুলগুলো
নুনে ও মরিচে
কেমন ক্লান্ত লাগছে, জ্বর হয়েছিল খামোখাই
এসব বাতিল প্রশ্ন, মুখে আনা দায়
যেন ক্লিশে
কিছুটা কি রোগা হয়ে গেছে সেও? চুলগুলো
নুনে ও মরিচে
কেমন ক্লান্ত লাগছে, জ্বর হয়েছিল খামোখাই
এসব বাতিল প্রশ্ন, মুখে আনা দায়
যেন ক্লিশে
বরং কাব্যকথা বলি এসো,
ছন্দ মাত্রা অনুপ্রাস নিয়ে ব্যাখ্যা শুরু হোক
দূরে থাকি টমাস ও সাবিনা
ছন্দ মাত্রা অনুপ্রাস নিয়ে ব্যাখ্যা শুরু হোক
দূরে থাকি টমাস ও সাবিনা
যেন বাঁকা বংশীধারী, ত্রিভঙ্গ শিখেছি
শুধু আড়বাঁশিটি জানি না
শুধু আড়বাঁশিটি জানি না
আঠেরো বচ্ছর গেছে, শুন শুন রাই
মনে পড়ে সে ক্ষুরস্য ধার?
মনে পড়ে সে ক্ষুরস্য ধার?
এমন বিশাখ রাতে ছুঁয়ে যায়,
শুধু ছুঁয়ে যায়
শুধু ছুঁয়ে যায়
আলগোছে তাকানো, তোমার
Comments