Ursula
তার শহরে একবার গিয়েছিলাম, কথা বলে আসব বলে। সে বাড়িতেই ছিল। বড়ো বাড়ি, সুন্দর। প্রচুর হাওয়াবাতাস, আলো। যে ঘরটায় আমরা বসলাম তাতে প্রচুর বই আর পুরনো মোমদানী, ঝাড়লণ্ঠন, সুন্দর লাল রেশমে মোড়া কেদারা। সে উঠে দাঁড়িয়ে অভিবাদন করল যখন, দেখলাম ভালোই আছে। সুস্থ, সবল।
জিজ্ঞাসা করলাম, ওড়া ছেড়ে দিলে কবে?
মৃদু হেসে বলল, সে অনেক দিন। বোন পড়ে যাবার পরই।
আমি বললাম, সে কী! তাহলে?
সে হেসে বলল, কী লাভ বলো, যে কোনো সময় ডানা বন্ধ হয়ে যাবার এই ভয়। এই বরং বেশ।
ওদের শহরে কিন্তু উড়তে পারার জন্য আলাদা নাচ হতো। সে ভারি আশ্চর্য। উড়ে বেড়ানো হতো সারা আকাশময়৷ যতো খুশি, যতো দূরে, ওপরে৷ অনেক অনেক উঁচুতে উড়তে পারতো কেউ কেউ। তারপর জুটি খুঁজে নিয়ে শুরু হতো নাচ। কতো দিন রাত সে নাচ থামতো না৷ ওরা অনেকেই ফিরতো না অবশ্য। নাচতে নাচতে হঠাৎ পাথরের মতো ভারি হয়ে যেতো ডানা। তারপর পড়ে যাওয়া। আমি তো সেই পড়ে যাওয়াও দেখেছিলাম। মুখ গুঁজড়ে পড়েছিল সে, ভেঙে গিয়েছিল কাঁধ আর কণ্ঠার হাড়। তারপর অনেকে মিলে তাকে নিয়ে গিয়ে গড়িয়ে ফেলে দিয়েছিল ওদের সেই পাহাড়ের ওপর থেকে। ওদের শহরে একটাই পাহাড়। নীচে পাথুরে উপত্যকা।

উঠতে উঠতে তাকে জিজ্ঞাসা করলাম, আজকাল কী করছ তাহলে?
সে বলল, পড়াচ্ছি। নৃত্যের ইতিহাস।
তখন আমি আবার দরজার কাছে পৌঁছে গিয়েছি। সে তখনো বসে, জানলা দিয়ে বাইরে তাকিয়ে। আমি চৌকাঠের বাইরে দাঁড়িয়ে বললাম, ভালোই আছো তাহলে?
সে বলল, হ্যাঁ।
আমি জুতো পরতে পরতে বললাম, আর স্বপ্ন দেখো উড়বার?
সে আমার দিকে ফিরে বলল, কে দেখে না?

Comments