চিরকালীন
এ গল্পটি অর্বাচীন যেমন হয় সচরাচর
নদীর মতো শান্ত তার একপাতায় ভিনদেশী
ছেলেটি শুধু গৃহস্থের কুলুঙ্গিতে দেবস্থান
অন্যহাতে প্রেক্ষাপট নিশির ডাকে টালমাটাল
মেয়েটি খুব দুরন্ত সে জলের মতো ভয়ঙ্কর
তাদের সেই সংসারে রুপোর মতো নুপূর চাই
মধ্যরাতে ম্যান্ডোলিন জ্বরের ঘামে তিন বছর
কেমন করে জানল সেই অসম্বৃত আশ্বিনের
আগাম এসে গান শোনায় হলদে চিঠি অসম্মান
মেয়েটি তার বন্ধুনীর আঁচল থেকে মুখ বাড়ায়
রইল বাকি গল্পে আর কিছুটা ঘুম ছু'মন্তর
খানিক আলো অন্ধকার খানিক জল অশান্তির
এখন তারা বন্ধু খুব আলোকবর্ষ পেরিয়ে যায়
পরস্পর রাত জাগায় আলগোছে সে বেঝিন মাঠ
এ গল্পটি অর্বাচীন যেমন হয় সচরাচর
এ গল্পটি খুব প্রাচীন যেমন হয় সচরাচর
Comments