ডিলাইলা
হায় অন্ধ, কতোটুকু ক্ষুধা নিয়ে বন্দরে নগরে
তিরিশটি মুদ্রায় শেষে খুঁজে নিলে যাপনের স্বাদ?
দু'বেলা দু'মুঠো জুড়ে যে জীবন গহন ভিতরে
হতো বা শ্যামার আর দোয়েলের, পেলে কি অবাধ!
রাত হয়ে এলো ভোর। আগামীর আক্ষরিক ভুলে
পুনশ্চর কালি মাখা ছেঁড়াখোঁড়া অসতী সংসার
ধুলোবালি মুছে নিয়ে কবেকার মলিন আঁচলে
আজো যদি ডাক দাও, উঠে এসো রাজার কুমার?
Comments