গান ১
জরাজীর্ণ গৃহে তোর
এলো কি পাখির ভোর
ঊষার আড়ালে চাঁদ কহিল কি পশি
তোমারে দেখিতে আসি
বলো ওহে পরবাসী
কেমনে বঞ্চিলে বঁধু কোজাগরী নিশি
বলি তারে শোনো, প্রাণ,
আর না গাহিব গান
আর তো যাবো না মিছে প্রিয় অভিসারে
বলিতে আশ্চর্য মানি
এ জগতে তবু জানি
মথুরানগরপতি ভুলেছে রাধারে
Comments