কুরূপা
মা ছবিটার দিকে একদৃষ্টে চেয়ে আছেন
আমার দিকে নয়, আমার পাশেই
যে রোগা ফর্সা অল্পবয়েসী মেয়েটা বসে ছিল, তার দিকে
সুন্দর ছবি, বহুমূল্য আপণদক্ষিণা শুদ্ধু জনসমাহার
সুন্দর সুন্দর পোষাক, ঝলমলে আলো ও চোখমুখ
রঙিন রঙিন বাচ্ছা প্রজাপতি
এ ডাল ও ডাল, এ পাতা ও পাতা
মা এসব কিচ্ছু দেখছেন না, এমনকী বাকি মেয়েদের দিকেও না
উনি শুধু ওই হলদে জামা পরা সুন্দর মেয়েটির দিকে তাকিয়ে আছেন
দেখে দেখে আশ মিটছে না
অনেক অনেকখন পরে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
এর কি বিয়ে হয়ে গেছে ?
অসুন্দর মেয়েদের মা থাকে না।
Comments