সাম্মানিক

আমাকে আপনি বলুন, আপনিই বলুন
নইলে বধির কর্ণ বধিরতা দোষগুণজাত

কেননা নিঃস্পন্দ সবই হঠাৎ সিঞ্চনে আর অপ্রাণিবাচক
তুই তুমি তুই তুই আপনিও বলুন, বলুন না
আবক্ষ মালিনী মূর্তি বকুলে ও ঘাসের ওপরে
প্রশস্ত কৌমারগান শেষ হলে মুখ থেকে সূক্ত নিষ্পেষিত হয়।

এমনই তো হয়ে থাকে, জানি

অথচ এ গ্রামে বাস উঠে গেছে যুগান্তর আগে
সিঁড়িতে জলের পরে জলজের দাগ।

ছবি : Prinaka De

Comments

Popular Posts