শকুন্তলা

আহা পাতা, মা নেই রে তোর বুঝি?
তার ও ছিল না।
আয় পাতা, ঘুম যাই। আহারে পাতাটি,
ভেজা ভেজা নরম মাটিতে
অজস্র কীটের আনাগোনা।

মা গো মাটি, কেউ তো জানেনি আমি মরা ফুল নষ্ট ফুল
তোমারই আঁচলে লুকিয়েছি
সেইসব ম্লানমুখ, শ্রান্ত, ত্রস্ত ফুল, যাদের বলেছি
ওঠ, হাস, বিকীর্ণকাম মেয়েশরীরের মত ডাক দিবি চল

হায় গো মা, জননী গো,
বড় দু:খে এনেছি জঠরে অনাদৃত শিশু এক
আলোকসম্ভবা কন্যা তোর অনাবিল নরপতিপথে
ক্ষুধাদীর্ণ লোল ডাক সয়ে চলে যাই

Comments

Popular Posts