মৃতবাসনা
সতর্কতা জারি হলো মাঝরাতে চাঁদের মৃত্যুতে
দু-একটা গুমখুন রোজ-ই হয়, হয়ে যেতে পারে
সাধারণভাবে তাই রাতমাখা নিষিদ্ধ হয়েছে।
এতো উঁচু কাঁটার পাহারা! আলো যদি আসে,
তার ও কত রক্ত ঝরে। আমি কিন্তু কাউকে বলিনি
দেখেছি তোমার মুখ পাতা-শ্যাওলার মতো ভাসে
প্রসন্ন গম্ভীর কিন্তু নিরন্তর অণুখাদ্যে ভরা
মৃতবাসনার পরে ভুলে যাই আমি আমি নই
অথচ বিরুদ্ধ দেশে আহত পাঁচিল তোলা হলো ।
শৌখিন মৃতের মতো সতিলকর্পূর চাঁদ এনে
হট্টগোল কান্নার রেওয়াজ। এতো আকিঞ্চন
ধূপধুনো, মায়াজাল, অবিন্যস্ত বিলাপের গান
ছড়ানো ছিটানো আর্তনাদ। এসবের ও পরে
জলস্পর্শ শেষ হলে তোমাকেও মৃত মনে হয়।
Comments