লীলাবালি ১৪ পীঠনায়িকা

ব্রাহ্মণের বিধবাটি শহরে বন্দরে এসে নৌকা হয়।
এসো গান এসো অভিনয়, মৌনচীর, বিমুখ নগরী
আদ্যন্ত ফুটেছে ফুল পা রেখেছ যেখানে অচলা
কারো শেষ, অন্যমন, কারো দাগ, সমুদ্রমেখলা

আরও কিছু ব্রত আছে, সবিতর্, আছে কিছু পাপ
আশ্বস্ত ধ্বনির পর পরিচিত ধাতব কূজন
এতো ক্ষয়, অপলাপ, এতোদূর এলে বিপর্যয়
আমিও বুঝিনি কিছু, রোদ, জল, তারাও বোঝেনি

Comments

Popular Posts