অসামাজিক

কাঁকর, ঘুমোতে যাই, দুইদণ্ড চোখ বন্ধ করি
ঘুমচোখে পড়িস না, চোখে বড়ো দেখাকষ্ট হয়
দেখিতে দেখিতে হায় সদ্ধর্মে বৎসর সরিত
নদীটি মোহানা হয়, তীরে ওঠে নগরসময়

হে উপলতরঙ্গিনী, শস্যপুটে কলসযৌবনা
উরুতে মৎস্যমুখী, নাভিরোমসোপানে আমায়
তোমার বসতি ছেড়ে এতোদূর শ্মশানে ডেকো না
ধুনীর আন্ধারে আর ভেদ নাই শ্যামে ও শ্যামায়

৫ নভেম্বর, ২০১৭

শিল্পী : তৌসিফ হক

Comments

Popular Posts