আবছায়া
আমি থাকি বিছানায়
আর সেই মণি থাকে।
কেউ বলেছিল, হানাসান।
মণি তো পুতুল নয়, গাছ।
আর সবকিছু যেন
মহাষ্টমীর বেলুন
এক্ষুণি কিনে দিল কেউ আর এক্ষুণি
জ্বলন্ত সিগারেটের সামনে
টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল আলো।
দশ মিনিটের অবকাশ,
জীবন প্রেম ভালোবাসা বিশ্বাস
কথা কথা কথা।
কোথাও আড়াল থাকলো না।
Comments