ছায়া
বাইরে দেওয়ালের টিপছাপ গায়ে এক টুকরো পচ-ধরা আলো
ডেকে বলল জানিস আমি দারুণ দারুণ উড়তে পারি!
এইমাত্র ওই আখাম্বা পাইনের ডাল থেকে
এক ঝাঁপে তোর কপালে এসে বসলাম।
আমিও যেমন।
কপালটা পিছল করে রাখিনি নেমেসিস
অন্ধকারে যে হাত এসে শুধুই আহত করে
তাকেও জড়িয়ে থাকি।
আলো তুই কবে যেন দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে
আফ্রোদিতে গড়েছিলি?
আহা রে ছোট্ট মেয়েটা ভেঙ্গে গেছে কাঁদিস না কাঁদিস না
কান্না আরও মুছে দেবে অপিছল কপালের ঘাম।
Comments