অপ্রয়োজনীয়

জানলার বাইরে একটা ছোট পাত্রে কিছু শস্য রেখেছিলাম, পাখির আহার| ঘরের ভিতর তীব্র মাংসাশী বিড়ালগন্ধে পাখিরা ভুলেও কখনো আসেনি এদিকে| আমিও ক্রমশই ভুলে গেছি, যেমন দুর্বিনীত ঘর ভুলে যায় আকস্মিক শীৎকারকথা| আজ হঠাৎ চোখে পড়ল, বৃষ্টির নৈর্ব্যক্তিক জলে ভিজে ভিজে অমোঘ সবুজ এসে দেখা দিয়েছে ঐ আড়ালের কোণে| কিশোর সবুজ ঘাস, নখাগ্র সবুজ ফণা, নামমাত্র সার| তবুও তো ধানজন্ম, সামান্য ইচ্ছার কী অশেষ রূপজন্ম হয়|

নিভন্ত উনানের পাশে পড়ে থাকা মৃৎপাত্রে সকরুণ শাকান্নের উচ্ছিষ্টের মতো| হায়, কিছুই কী ফেলা যায় না, কৌন্তেয়!



২৪/০৬/২০১৫

ছবি: তৌসিফ হক।

Comments

Popular Posts