রূপকথা

এখানে বরিষ্ঠ মেঘ মেঘদল পাহাড় চূড়ায়
কার যে চোখের নীচে জমা করে দূরের মাদল
আমাকে আকাশ বোলো এ কথার উত্তরে সহাসে
সে বলেছে এতো পাপ বালিকা হে আমায় পরাও

অতএব ভদ্রাসনে বেড়ে ওঠে চাঁপা ও পারুল
অলস ছাইয়ের স্তূপে ঝরে পড়ে স্বর্গীয় ফুল
যে দিয়েছে কোল পেতে, দুয়োরাণী, ডাকিনীর সই

এ গল্পের প্রথামতো রাজাটিও সরল বড়োই

১৫/১১/২০১৭

Comments

Greetings from the UK.

Thank you. Love love, Andrew. Bye.

Popular Posts