আরেকটি_সাধারণ_কবিতা
কবিতার অন্ধ ঘর, বৈতালিক কথোপকথন
কবিতার রুটিমাংস, মাঝেমাঝে বারের উপোস
পরিবারসহ দীঘা, তালসারি ছুটি, ঝাউবন
মাঝেমধ্যে জ্বলেপুড়ে হাড়মাস কালি, গ্রহদোষ
সে বড়োই মুখচাপা, জানে না সে চুল খুলে কাঁদা
সে বড়ো সামান্য মেয়ে, সংসারে মানিয়ে রয়েছে
আধপাতা হস্তলিপি, মাসকাবারিতে বাকি আধা
কবিতা কঠিন বলে কে বা কবে প্রব্রজ্যা নিয়েছে
Comments