অলক্ষ্মীর পাঁচালি

পুরনো পাড়া সাজে বৃষ্টিতে
তার জলছিটে
হলদে কাঁচ মুখে ওড়না দেয়
ভিজে দুপুরকে
সোঁদা পুকুরঘাট জলপিপির
শাপলা ভিড়
নতুন চিলেকোঠা সিঁড়িরা পায়
রোদ সাজায়
কেন সে বালিকার সময় ইশ
আব্বুলিশ
ঘুড়ির সুতো হয়ে জড়িয়ে যায়
আনবেলায়
দোলনাছুটি তার ইস্কুলের
ডাকছে ফের
মায়ের শাড়ি আর পুতুলঘর
ছুমন্তর

তাকে দেখেনি আজো কেউ দু'চক্ষে
অলক্ষ্মীর
কুলোর হাওয়া তার পাখায় ভর
তেপান্তর
বিদেশে মন যায় বিভুঁই পথ
তার ঘরবসত
তবুও মাছরাঙা মনখারাপ
দেয় আশকারা
সে জানে চৈত্রের গুলমোহর
তার শহর
সে শহর ভালোবাসে তাকে, তাই
জ্যোৎস্না পাই

Comments

Popular Posts