যাত্রা
#
নিরাশ্রয় লাগে বলে পাহাড়পর্বত ভেঙে সে চলেছে অজগরপথে
পথটিও অসমাপ্ত শুধু বিসর্পিল হলে তবু কোনো নামের নৈঋতে
অশান্ত মেঘের পরে হয়তো বা পেয়ে যেত যতিহীন অত্যল্পবিরাম
আপাততঃ ক্ষুরধার কুলচিহ্নহীন তার গর্ভজ্বর শুধু কালঘাম
তবু সে চলেছে; তার অঙ্গখানি জলে ভিজে পুড়ে গেছে মরমীয়া পাখা
সোনাঝরা বনভূমি লুকিয়ে রেখেছে তার পদধ্বনি শাখা-উপশাখা
ললিতে জড়ায় তাকে ধরে রাখে আজন্ম-আশিস গান পোড়া জলছাপে
ঘর পর নাই তার পূর্বাপর নাই শুধু পথ আর পথের আলাপী
Comments