স্বগতোক্তি
#
সযত্ন চিলের মতো ছায়া পড়ে আভূমি নিষাদ।
ভুলিতে নখরক্ষত সবই ভোলা যায় কিন্তু
হে কবিতা একবারই তোমাকে পেয়েছি।
তুমি ছাড়া, সত্য বলি, বাকসর্বস্বতা বাকি আছে।
কেন তার গদ্য মানে হয়। হা হা, কারণবশতঃ কোনো কবিতা হলো না।
এমন আদিশ্য ঋতি তোমার নটিনী
তুমি থাকো, আর সব যায়।
Comments