বিবর্জিতা
দিনান্তের ধূলিশেষে একঠাঁই গ্রাম থাকে কারো
ঠাকুরদালানটুকু, ভাঙা পাট, শিউলিদরোজা
কারো ঐ দূরে জ্বলে লণ্ঠনের পরিমিতকথা
কোথাও ডাহুকগান ছেড়ে যায় একা চক্রবাকী
তেরাত্তির পোহাবে না, ফেলে গেছে এ ভাঙা দেউলে
যে ঘাটে পাথর নেই, পায়ে পায়ে মান্দাস ভাসান
একলা মন্দিরে জাগে অনাথের করুণ দেবতা
একলা জলের ধারে, আধোজলে, বৃথা সৌদামিনী
26/06/2017
Comments