অপর্ণা

মাছ বা মাংসের মতো তোমাকে চিবিয়ে খেতে গেলে
আমি তো অর্ধেক খাই বাকিটা নষ্ট হয় ফেলে বা ছড়িয়ে দিয়ে একে ওকে তাকে কিছুটা উড়েও যায়
এভাবেই সাম্য আসে।
সহজাত ভয় নিয়ে এপাড়া ওপাড়া ঘুরে দুপুরের ভিড়গুলি অজস্র ভনভন ঝাঁক ঝাঁক শব্দগুলি দুউর থেকে দূউর আরো আরো আরো

তোমাকে একলা করে খেয়ে নিচ্ছি ভাবলেই ভিতরে অসহ্য সুখ টক টক তেতো জল জল মুখে উঠে আসে

আজকাল অপর্ণা হয়েছি।

Comments

Popular Posts