আদালত ও উকিলের সংলাপ
– ‘সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে?’
আরসন কেস দেবেই পুলিশ, না রে?
— ‘সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান?’
ইল্লি রে! এতো পুরো অ্যাবডাকশান!
— ‘সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি?’
সেটা আইপিসি তিনশো সাতই তো খালি?
— ‘উড়বে?– আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা?’
ইন্টেন্ট ফর ইঞ্জুরি, বোঝো কাকা?
— ‘যদি শাখা থেকে নীচে ফেলে দেয় তোকে?’
মার্ডার ওয়ানে সোজা জে.সি. যাবে, ও.কে.?
বলো কী বলবে, আদালত, কিছু বলবে কি এরপরও?
— ‘যাবজ্জীবন সলিটারি সেলে মরো'।
#ওহ্, সরি গোঁসাই, কিন্তু লোভ সামলানো গেল না। উইথ লাভ।
Comments