লীলাবালি ৫ সুভগা

সুভগা

সে বংশের পুরোহিত সর্পাঘাত সহ্য করে করে
দীপগাছ হাতে নিলে বিষ ঝরে পড়ে মন্ত্রবিষ
বাতাসে সিন্নির গন্ধ স্নানজলে মুখর মুকুর
কাছে এসে বিষকথা কানে কানে বলে যায় রোজ

নারীটি শঙ্খিনী ছিল সর্পনারী বাকবিষম্ভরী
স্বামী-পুত্রে অকল্যাণ এ বালিকা অহল্যা রহিল
দংশনে দংশনক্ষত নামগানে নষ্ট দেবোত্তর
সবই কবিতা প্রভু, কবিতা, কবিতা, পাঠভ্রম

Comments

Popular Posts