মেঘমাশ্লিষ্ট
অষ্টোত্তর বাখানিয়া সেঁজুতি জাতীর ফুল জিনি
এমন আকাশধোওয়া ঢল নামে নরপতিপথে
যেদিকে তাকাও, সখি, যতো বর্ষে এ মাহ ভাদর
ততো কি বংশীধারী যমুনায় প্রকৃতি কৃপণা?
জ্বালাও জ্বালাও বঁধু ম্লানমুখী কুটজকুসুম
আমিও আদ্যন্ত জ্ব'লে ছিন্ন ত্বকে মেখেছি প্রলাপ
এসব অশান্তিগাথা, অনর্থক অস্বস্তিবাচনে
ফলতঃ এবার তুমি নীলতর, অসূয়ামাধব
27/06/2017
Comments