ইদানীং
এই এসেছেন বুঝি! বলি ওহে, শিখীচূড়াখানি
আমারি উঠোনে এসে বারম্বার নাচাও বেহায়া
আমি সে রাধিকা নই, নিতান্তই ঠোঁটকাটা প্রাণী
সারাদিন অঙ্গে অঙ্গে নীলাঞ্জন পুঞ্জমেঘ ছায়া
এ কী কারো ভালো লাগে! সংসারে বাহান্নহাজার
কাজ থাকে সারাদিন পায়ে পায়ে ঝরেই চলেছে!
যাও হে নালশেকুটি মাকে বলো সেদিনের মেয়ে
আমার মোহনবাঁশি কেড়ে নিয়ে ছ্যাবলা বলেছে
২৮/০৬/২০১৭
Comments