সনেট # পরকীয়
মন খুলে ফেলে দাও। আমার অন্তিমে জাগে চাঁদ
তোমার মারের মুখে পায়সান্ন স্থগিত রেখেছি
শরীরে মাটির শব্দ কার মতো জরাভ্যাস, ঘুম
ডাহুকের, খঞ্জনের মতো আধো ডুবে জলবাস,
পল্বলে বৈষ্ণবী গান, অতোশতো বোঝো কি বঁধুয়া
জানো না কি স্নিগ্ধ জ্বলে প্রদীপের উপরে অঙ্গুলি
শোনো, তবু অঙ্গে এই বাসন্তী বস্তর এ মালিকা
আমাকে অশ্বত্থ দিল, সাজায়ে দিল যে সুবছরে
সে দিলে তবুও দুটো খেতে পাই; তিলান্নবাসরে
কিশোরী কলার পাতে রাখা হয় গোত্রফল, পাপ
রুপোর চিকণ বাটি পুরে পুরে মধুর তাড়সে
আমার নাড়িটি থেকে জন্ম নেয় অসম্ভব ফুল
এবার পাহাড়ে গেলে, যাবে জানি, শোনো একবার
শোনো, শোনো এইটুকু, মাথা খাও,জানাতে ভুলোনা
Comments