লীলাবালি ৪ কালিকা
এ শ্মশানে জল নেই
অশ্বত্থের শীর্ণ শিশু দুই মাস আগে
নি:শব্দ মাতৃস্বরে ক্রমাগত শুকিয়ে গিয়েছে
এ শ্মশানে ছায়া নেই
শববাহী ধ্বনিগুলি অই দূরে, দিগন্তের কাছে
যেখানে রুদ্রের ধনু গুণহীন, বিনম্র সরল
অইখানে
তোমাদের শংখমালা কাঞ্চনমালা নারীদের
নিরুপায় ঋতুস্রাব গর্ভস্রাব খেয়ে বেঁচে আছি
প্রচণ্ড শৃগালী
Comments