বৃষ্টির জন্য (২০০৮)
আমি বুঝি নি প্রথম বৃষ্টি
তাই কাকভেজা হয়ে ভাবছি
এই চিঠির ঠিকানা ভুল না
তবু আমাকেই দিল, অদ্ভুত!
আমি কোনদিন তোকে খুঁজিনি
তুই বলে দিলি কেন মিথ্যুক?
এক টিফিন বাক্স ভর্তি
সেই বিচ্ছিরি মেয়ে থাকত
সেই নীলরঙ্গা গাছটাও
সেই যেটার তলাতে ঝাপসা
তুই পাথরে পাথর রাখতিস
কেন আমাকেই কেন নিলি না?
আজ ক্লান্তি এমনই টানছে
তার আকাশী মেঘলা শাড়ীটা
ওই মনোরোগ বিশেষজ্ঞ
তাই বলে উঠলেন, ঘুমাবি?
আমি ঘুমোলেই তুই বৃষ্টি
পুরো ক্যানভাস জুড়ে নামবি
বল ধুয়ে দিবি সব রক্ত
আর দোলনায় দিবি দোল দোল?
আমি বুঝিনি, কিচ্ছু বুঝিনি
Comments